কারমাইকেল কলেজ, রংপুর

সংক্ষিপ্ত পরিচিতি / overview

রংপুর অঞ্চলের উচ্চশিক্ষার জন্য কোনো মহাবিদ্যালয় না থাকায় রংপুর অঞ্চলের প্রসিদ্ধ কুন্তির জমিদার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় রায় চৌধুরী রংপুরে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার জন্য ১২৫ বিঘা জমি দান করেন। কিন্তু সরকারী অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়ন করতে পারেননি।[৮] পরবর্তীতে রংপুর জেলা কালেক্টর জ্ঞানেন্দ্রনাথ গুপ্ত কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয়ভাবে উদ্যোগী হয়ে উঠেন।[২][৯] ১৯১৩ সালে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড টমাস ডেভিড গিবসন কারমাইকেল রংপুর এলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সেখানে অত্র অঞ্চলে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করা হলে, তিনি জানান এটির জন্য প্রাথমিক পর্যায়ে তিন লক্ষ টাকার প্রয়োজন হবে। কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য জে.এন গুপ্ত রংপুর অঞ্চলের রাজা, জমিদার, বিত্তবান ব্যাক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে সভা ডাকা হয়। কথিত আছে, অর্থ সংগ্রহের জন্য ডাকা সভায় তৎকালীন দানশীল জমিদার ও বিত্তবান ব্যক্তিবর্গ কে কত টাকা দিবেন তা মুখে বলে অঙ্গীকার করেন এবং কাগজে লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে টেপার জমিদার তার মুখে উচ্চারিত ১০,০০০ টাকা লিখতে গিয়ে টাকার অংকের জায়গায় ভুল করে ডান পাশে একটি শূন্য বেশী বসিয়ে দিয়েছিলেন। ফলে তার টাকার পরিমাণ দাড়ায় এক লক্ষ টাকা। সভা শেষে সকলের লিখিত টাকার অংক যখন পড়ে শোনানো হচ্ছিল তখন অন্নদা মোহন রায় চৌধুরী (টেপার জমিদার) তার অঙ্গীকারকৃত টাকার অংক শুনে বিচলিত হয়ে পড়েছিলেন। কারও কারও মতে তিনি মূর্ছা গিয়েছিলেন। তবে তিনি কলেজ প্রতিষ্ঠায় অঙ্গীকারকৃত টাকার অংকই দান করেছিলেন । এই দানকে স্মরণীয় করে রাখার জন্যই কারমাইকেল কলেজে প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শন দর্শনীয় মূল ভবনের ঠিক মাঝের হল ঘরটির তার নামানুসারে “অন্নদা মোহন হল” নামকরণ করা হয় । প্রতিষ্ঠার জন্য যারা অর্থ এবং জমি দান করেছিলেন তাদের ২৮ জন দাতার নাম পাথরে খোদাই করে লেখা আছে। কেউ কেউ নগদ অর্থ দান করেন। কেউ বা দান করেন জমি অবকাঠামো নির্মাণের জন্য। সবচেয়ে বেশি জমি দান করেন, কুন্তির প্রসিদ্ধ জমিদার ও রংপুরের তৎকালীন সবচাইতে শিক্ষানুরাগী ব্যাক্তি সুরেন্দ্র নাথ রায় চৌধুরী, তারা দুই ভাই প্রায় ৪৫০ বিঘা নিষ্কণ্টক জমি দান করেন[৯] এবং কুণ্ডী জমিদারির অন্য শরিক মৃত্যুঞ্জয় রায়চৌধুরীর ৪২৫ বিঘা, সব মিলিয়ে কলেজের জন্য প্রায় ৯০০ বিঘা জমি পাওয়া গিয়েছিল।[৮]

কারমাইকেল কলেজের প্রস্তর স্থাপন

১৯১৩ সালে রংপুরে গণ সংবর্ধনায় গভর্নর লর্ড কারমাইকেল তিন লক্ষ টাকা সংগ্রহের কথা বলেছিলেন। কিন্তু ১৯১৬ সালের মধ্যেই সংগৃহীত হয় চার লক্ষাধিক টাকা। এরপর ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তাঁর নামানুসারেই কলেজটির নামকরণ করা হয় “কারমাইকেল কলেজ”। প্রতিষ্ঠাকালীন সময় থেকে মূল ভবন নির্মাণের পূর্ব পর্যন্ত কলেজের কার্যক্রম পরিচালিত হয় জেলা পরিষদ ভবনে।[৯] এরপর ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি কারমাইকেল কলেজের মূল ভবনের উদ্বোধন করা হয়। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ।

কারমাইকেল কলেজ
প্রশাসনিক ভবন

১৯১৭ সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজে আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয়।[১০] উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ১৯২২ সালে ও বিজ্ঞান বিভাগে স্নাতক ১৯২৫ সাল থেকে শুরু হয়। ১৯৪৭ সাল পর্যন্ত এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। দেশভাগের পর ১৯৪৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ১৯৫৩ সালে নতুনভাবে স্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয়। ১৯৯২ সাল থেকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এটি তাতে অন্তর্ভুক্ত করা হয়।[৯]

১৯৬৩ সালের ১লা জানুয়ারী কলেজটি সরকারীকরণ করা হয়। এটিকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে ১৯৯৫ সাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আবার উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান চালু করা হয়েছে।[৯]

Due to the absence of any higher education institution in the Rangpur region, the renowned zamindar of Kundi and education enthusiast Mrityunjay Ray Chaudhury donated 125 bighas of land to establish a first-class college in Rangpur. However, the plan could not be implemented at that time due to lack of government approval.

Later, the District Collector of Rangpur, Gyanendranath Gupta (J.N. Gupta), took active initiatives to establish the college. In 1913, when the then Governor of undivided Bengal, Thomas David Gibson Carmichael, visited Rangpur, he was given a civic reception. During the reception, local leaders requested his support for establishing a first-class college in the region. He stated that approximately three lakh taka would be required initially.

To raise funds, J.N. Gupta organized meetings with local kings, zamindars, wealthy individuals, and education patrons. It is famously said that during one such meeting, donors verbally pledged their contributions and recorded the amounts in writing. The zamindar of Tepa, Annada Mohan Ray Chaudhury, accidentally added an extra zero while writing his pledged amount of 10,000 taka, making it 100,000 taka instead. Although shocked when the amount was read aloud (some say he even fainted), he honored the full pledged amount. In recognition of his generosity, the central hall of the main building was later named “Annada Mohan Hall.”

In total, 28 donors contributed money and land for the establishment of the college. The largest land donation came from Surendra Nath Ray Chaudhury, the prominent zamindar of Kundi, and his brother, who donated approximately 450 bighas of land. Additionally, Mrityunjay Ray Chaudhury donated 425 bighas. Altogether, nearly 900 bighas of land were secured for the college.

Foundation and Establishment

Although Governor Carmichael initially mentioned raising three lakh taka in 1913, more than four lakh taka had been collected by 1916. On November 10, 1916, Thomas David Gibson Carmichael laid the foundation stone of the college in Rangpur. The institution was named Carmichael College in his honor.

Before the construction of the main building, academic activities were conducted at the District Council building. The main building was officially inaugurated on February 12, 1918. A German scholar, Dr. Watkin, served as the founding principal of the college.

Academic Development

In July 1917, University of Calcutta granted permission to open IA and BA classes at the college. Higher Secondary Science classes began in 1922, and undergraduate science programs started in 1925.

Until 1947, the college was affiliated with the University of Calcutta. After the Partition of India in 1947, it came under University of Dhaka, and in 1953 it was affiliated with University of Rajshahi. Since 1992, following the establishment of National University, the college has been affiliated with it.

The college was nationalized on January 1, 1963. In 1995, Higher Secondary classes were temporarily discontinued as part of plans to upgrade the institution into a university. However, Higher Secondary education was later resumed.

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঁচটি অনুষদের ১৮টি বিষয়/বিভাগে স্নাতক স্তরে মোট ৩৩৬০টি আসন রয়েছে।[১৯][২০] এছাড়াও ১৭টি বিষয়ে স্নাতকোত্তর ফাইনাল ও ১৬টি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু আছে।

অনুষদবিভাগস্নাতক (আসন)মাস্টার্স ফাইনালমাস্টার্স প্রিলিমিনারি
বিজ্ঞান অনুষদগণিত২১০হ্যাঁহ্যাঁ
পদার্থ বিজ্ঞান১৩০হ্যাঁহ্যাঁ
রসায়ন১৩০হ্যাঁহ্যাঁ
জীবন ও পৃথিবী বিজ্ঞান অনুষদপ্রাণিবিদ্যা১৪০হ্যাঁহ্যাঁ
উদ্ভিদবিদ্যা১৩৫হ্যাঁহ্যাঁ
কলা অনুষদবাংলা২৩০হ্যাঁহ্যাঁ
ইংরেজি২৩০হ্যাঁহ্যাঁ
আরবিহ্যাঁহ্যাঁ
ইতিহাস২৪৫হ্যাঁহ্যাঁ
দর্শন২১০হ্যাঁহ্যাঁ
ইসলামিক শিক্ষা১৩০হ্যাঁহ্যাঁ
ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি২৪৫হ্যাঁহ্যাঁ
সমাজ বিজ্ঞান অনুষদসমাজ বিজ্ঞান৭০নানা
অর্থনীতি২৪৫হ্যাঁহ্যাঁ
রাষ্ট্রবিজ্ঞান২৪৫হ্যাঁহ্যাঁ
বাণিজ্য শিক্ষা অনুষদহিসাব বিজ্ঞান২৮০হ্যাঁহ্যাঁ
ব্যবস্থাপনা২৮০হ্যাঁহ্যাঁ
মার্কেটিং১০০নানা
ফিন্যান্স এবং ব্যাংকিং১০০হ্যাঁনা

🏫 Carmichael College – Academic Programs (Under National University)

Under the affiliation of National University, Carmichael College offers undergraduate programs in 18 departments under 5 faculties, with a total of 3,360 seats at the bachelor’s level.

Additionally, 17 subjects offer Master’s Final programs, and 16 subjects offer Master’s Preliminary programs.


📘 Faculty-wise Departments and Seat Distribution

FacultyDepartmentUndergraduate SeatsMaster’s FinalMaster’s Preliminary
Faculty of ScienceMathematics210YesYes
Physics130YesYes
Chemistry130YesYes
Faculty of Life & Earth SciencesZoology140YesYes
Botany135YesYes
Faculty of ArtsBangla230YesYes
English230YesYes
ArabicYesYes
History245YesYes
Philosophy210YesYes
Islamic Studies130YesYes
Islamic History & Culture245YesYes
Faculty of Social ScienceSociology70NoNo
Economics245YesYes
Political Science245YesYes
Faculty of Business StudiesAccounting280YesYes
Management280YesYes
Marketing100NoNo
Finance & Banking100YesNo

উচ্চ মাধ্যমিক

  • বিজ্ঞান (আসন: ৪৩০টি) 
  • মানবিক (আসন: ৩০০টি)
  • বাণিজ্য (আসন: ৩০০টি)

Higher Secondary

  • Science (Seats: 430)
  • Humanities (Seats: 300)
  • Business Studies (Seats: 300)

শিক্ষার্থী

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো-এর ২০২৫ সালের তথ্যানুসারে কারমাইকেল কলেজে বর্তমানে মোট ১৭,৭৮৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে ১,৭০০ জন, স্নাতক (পাস) স্তরে ৪০৯ জন, স্নাতক (সম্মান) স্তরে ৯,২৯৮ জন এবং স্নাতকোত্তর স্তরে ৬,৪২২ জন শিক্ষার্থী রয়েছে। মোট শিক্ষার্থীর মধ্যে ১০,১২১ জন মেয়ে।

students

According to the 2025 data from the Bangladesh Bureau of Educational Information and Statistics, Carmichael College currently has a total of 17,789 students enrolled. Among them, 1,700 students are studying at the Higher Secondary level, 409 are enrolled in the Bachelor’s (Pass) program, 9,298 are pursuing Bachelor’s (Honours) degrees, and 6,422 are studying at the Master’s level. Out of the total student population, 10,121 students are female.

হলের তালিকা/list of hall

হলনামসংক্ষিপ্ত নামটীকা
ছাত্র নিবাসগোপাল লাল ছাত্রাবাসজিএল ছাত্রাবাসতাজহাটের জমিদার গোপাল লাল রায় এর নাম অনুসারে, তিনি এ হল প্রতিষ্ঠায় অর্থ প্রদান করেন।[১৭]
কাশিম বাজার ছাত্রাবাসকেবি ছাত্রাবাসহিন্দু শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত [১৮]
ওসমানি ছাত্রাবাস
সিএম ছাত্রাবাসপরিত্যাক্ত
ছাত্রী নিবাসতাপসী রাবেয়া হল
বেগম রোকেয়া হল
জাহানারা ইমাম হল
Hall TypeNameShort NameNote
Male DormitoryGopal Lal DormitoryGL DormitoryNamed after Gopal Lal Ray, the Zamindar of Tajhat. He donated money for establishing this hall.
Male DormitoryKashim Bazar DormitoryKB DormitoryReserved for Hindu students.
Male DormitoryOsmani Dormitory
Male DormitoryC.M. DormitoryCM DormitoryAbandoned / Not in use.
Female DormitoryTapasi Rabeya Hall
Female DormitoryBegum Rokeya Hall
Female DormitoryJahanara Imam Hall

ফলাফল/Result

২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কারমাইকেল কলেজ থেকে মোট ১১,৪০৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১০,৬০৭ জন এবং ফেল করেছে ৭৯৮ জন। ৩০৫০ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৯৩.০০%, এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ২৬.৭৪%।[

From 2013 to 2025, a total of 11,405 students from Carmichael College participated in the HSC examination. Among them, 10,607 students passed, while 798 students failed.

A total of 3,050 students achieved GPA-5 (A+). During this period, the average pass rate was 93.00%, and the rate of students achieving GPA-5 was 26.74%.

র‍্যাংকিং/ranking

২০১৭ ও ২০১৮ সালে কারমাইকেল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিংয়ে দেশের সেরা পাঁচটি কলেজের মধ্যে স্থান লাভ করে।

In 2017 and 2018, Carmichael College secured a place among the top five colleges in the country in the National University’s college ranking.

উল্লেখযোগ্য ব্যক্তি

কারমাইকেল কলেজের ক্যাম্পাসের দৃশ্য

কারমাইকেল কলেজ বাংলাদেশে অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজের ক্যাম্পাস বড়, বিস্তৃত এবং অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, যেখানে আধুনিক এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। কলেজের বিভিন্ন শিক্ষাগত ভবন রয়েছে, যেখানে ক্লাস, ল্যাবরেটরি এবং লেকচার অনুষ্ঠিত হয়। প্রতিটি ভবন সুপরিকল্পিত, প্রশস্ত শ্রেণিকক্ষ এবং ভালোভাবে সজ্জিত সুবিধা নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুবিধাজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। শিক্ষাগত ভবনের পাশাপাশি প্রশাসনিক অফিস, শিক্ষককক্ষ এবং কনফারেন্স হল রয়েছে, যা কলেজের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করে।

ক্যাম্পাসে ছাত্রী ও ছাত্রদের জন্য একাধিক আবাসিক হল রয়েছে, যেমন: গোপাল লাল ছাত্রাবাস, কাশিম বাজার ছাত্রাবাস, তাপসী রাবেয়া হল, বেগম রোকেয়া হল এবং জাহানারা ইমাম হল। এই হলগুলো শিক্ষার্থীদের জন্য আরামদায়ক এবং নিরাপদ থাকার স্থান প্রদান করে। শিক্ষাগত ও আবাসিক ভবনের চারপাশে বড় বড় গাছ, সবুজ লন এবং ফুলের বাগান রয়েছে, যা শিক্ষার পাশাপাশি মনকে প্রশান্তি ও সতেজতা দেয়।

ক্যাম্পাসের ভিতর সুপ্রসারিত রাস্তাঘাট এবং পদচারণাপথ রয়েছে, যা শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য চলাচল সহজ করে। খেলাধুলার মাঠ, খেলার মাঠ এবং খোলা গাছতলা শিক্ষার্থীদের শারীরিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের জন্য প্রস্তুত। এছাড়া শিক্ষার্থীরা বিশ্রাম নিতে এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে বেঞ্চ ও ছায়াযুক্ত এলাকা ব্যবহার করতে পারে। ক্যাম্পাসে একটি লাইব্রেরি, কম্পিউটার ল্যাব এবং অন্যান্য সুবিধা রয়েছে যা শিক্ষাগত এবং ব্যক্তিগত উন্নয়নে সহায়ক।

ঐতিহ্যবাহী ভবন, আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে কারমাইকেল কলেজের ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য কেবল একটি আকর্ষণীয় শিক্ষার স্থান নয়, বরং একটি শান্তিপূর্ণ ও প্রেরণাদায়ক পরিবেশও। সবুজ গাছপালা, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণকৃত বাগান এবং বিস্তৃত লেআউট শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিখন এবং ব্যক্তিগত বিকাশের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে।


Carmichael College is one of the most historic and prestigious educational institutions in Bangladesh. The campus is large, spacious, and beautifully maintained, combining both modern and traditional architectural elements. The college has several academic buildings where classes, laboratories, and lectures take place. Each building is well-planned, with spacious classrooms and well-equipped facilities to ensure a good learning environment for students. In addition to the academic buildings, there are administrative offices, staff rooms, and conference halls that manage the smooth functioning of the college.

The campus also has multiple student dormitories for both male and female students, such as Gopal Lal Dormitory, Kashim Bazar Dormitory, Tapasi Rabeya Hall, Begum Rokeya Hall, and Jahanara Imam Hall. These dormitories are designed to provide students with a comfortable and secure living space. Surrounding these buildings are numerous large trees, green lawns, and flower gardens, which create a calm and refreshing atmosphere for studying and relaxation.

There are also wide, paved roads and walking paths throughout the campus, making it easy for students and staff to move around. Sports grounds, playgrounds, and open fields are available for outdoor activities, while benches and shaded areas allow students to relax and enjoy the natural environment. The campus also features a library, computer labs, and other facilities that support academic and personal growth.

The combination of historic buildings, modern facilities, and natural beauty makes Carmichael College’s campus not only an attractive place to study but also a peaceful and inspiring environment for students. The greenery, well-maintained gardens, and spacious layout contribute to a positive atmosphere, making it an ideal place for learning, creativity, and personal development.

Location

Carmichael College, Tajhat Road, Rangpur City, Rangpur District, Bangladesh.

Leave a Comment

Scroll to Top